Hi

১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মী-কথন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে মাদারীপুরে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

মাদারীপুর, ৫ জুন ২০২৫:

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “মিশন গ্রীন বাংলাদেশ”-এর উদ্যোগে এবং “সবুজ বাংলাদেশ” মাদারীপুর জেলা শাখার আয়োজনে জেলার বিভিন্ন স্থানে একযোগে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দেশের ৬৪টি জেলায় একযোগে এই কার্যক্রমের অংশ হিসেবে মাদারীপুর জেলা সদরে আয়োজিত কর্মসূচি বিকেল ৫টায় শুরু হয়।

অনুষ্ঠানে মানববন্ধনের মাধ্যমে পরিবেশ রক্ষায় তরুণ সমাজের অঙ্গীকার তুলে ধরেন সংগঠনের মাদারীপুর সভাপতি আজিজুল আরফান প্রিন্স। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম, সহ-সভাপতি আশিষ কুমার ও রাজিব হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমেদ, রিপন চক্রবর্তী, সহ-সম্পাদক স্বর্ণালী খন্দকার, দপ্তর সম্পাদক ইমরান হোসেন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সালমা আক্তার, সাংস্কৃতিক ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সুমি আক্তার এবং যুব ও ক্রীড়া সম্পাদক সৈকত হোসেন।

কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ ও ঔষধি গাছ রোপণ করা হয়। পাশাপাশি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে গাছ বিতরণ করা হয়।

এছাড়াও বাজার ও সড়কজুড়ে প্লাস্টিক ও পলিথিন দূষণের বিরুদ্ধে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত থাকবে এবং তরুণ প্রজন্মকে সাথে নিয়ে একটি সবুজ ও নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে কাজ করে যাবে “মিশন গ্রীন বাংলাদেশ” ও “সবুজ বাংলাদেশ”।

জনপ্রিয়

একুরেট কুরআন টিচিং একাডেমির বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সত্ত্বাধিকারী পাওয়ার লাইফ ব্যাটারি

লক্ষ্মী-কথন

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে মাদারীপুরে বৃক্ষরোপণ, মানববন্ধন ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট : ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫