Hi

১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে কানাডা প্রবাসী ফিরোজ আলম সবুজের বিরুদ্ধে তার বাবা ও ভাইয়ের মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে প্রবাসী ফিরোজ আলম সবুজের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এর আগে গত ৮ অক্টোবর সকালে ফিরোজ আলম সবুজের বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর একই দিন রাতে দুই দফায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে প্রবাসী পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ফিরোজ আলম সবুজ অভিযোগ করেন, তারেক, শরিফসহ ৭-৮ জন মিলে তার পরিবারকে নিয়মিত হুমকি দিয়ে আসছে। তিনি আরও বলেন, “আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়ে গত ৯ অক্টোবর আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন করেছে তারা।”

এ অবস্থায় প্রবাসী ফিরোজ আলমের পক্ষে তার স্ত্রী ঝর্ণা বেগম সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ট্যাগ :
জনপ্রিয়

একুরেট কুরআন টিচিং একাডেমির বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

সত্ত্বাধিকারী পাওয়ার লাইফ ব্যাটারি

লক্ষ্মীপুরে প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট : ০৫:৫১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫